• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১২
সর্বশেষ :
ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন

আলিয়া প্রথমবার ‘হোপ গালা’ সঞ্চালনায়

প্রতিনিধি: / ৩৮৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

বিনোদন: বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের মধ্যে একজন আলিয়া ভাট। এরইমধ্যে বলিউড পেরিয়ে হলিউডেও পা রেখেছেন তিনি। অভিনয় করছেন ‘দ্য হার্ট অব স্টোন’ সিনেমায়। এবার লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় দেখা যাবে অভিনেত্রীকে। কয়েক বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মুখ উজ্জ্বল করে চলেছেন বলিউড অভিনেত্রীরা। গত বছর অস্কার মঞ্চে উপস্থাপনার জন্য ডাক পেয়েছিলেন দীপিকা পাডুকোন। এ বছর বাফটা উপস্থাপনায়ও ডাক পেয়েছিলেন তিনি। এবার লন্ডনের হোপ গালা অনুষ্ঠান উপস্থাপনার আমন্ত্রণ পেলেন বলিউডের আরেক অভিনেত্রী আলিয়া ভাট। গত বছর ‘মেট গালা’তে অংশ নিয়েছিলেন আলিয়া। গতকাল বৃহস্পতিবার লন্ডনের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হাইড পার্কের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে অনুষ্ঠিত হবে এবারের আসর। ভারত ও লন্ডনের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবীরা উপস্থিত থাকবেন সেখানে। হোপ গালা বিশ্বের প্রথম চ্যারিটি গালা শো। বিশ্বজুড়ে দরিদ্র শিশুদের নিয়ে গঠিত দুস্থ শিবিরকে সাহায্য করে তারা। আলিয়াকে সর্বশেষ দেখা গেছে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। গত বছর মুক্তি পাওয়া সিনেমাটি ব্যবসা করেছিল ৩৫৫ কোটি রুপির বেশি। বর্তমানে আলিয়া ব্যস্ত রয়েছেন ‘জিগরা’ চলচ্চিত্র নিয়ে। এছাড়াও সামনে ‘ব্রহ্মাস্ত্র : পার্ট ২’ আসবে অভিনেত্রীর।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com