• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২২
সর্বশেষ :
ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

মায়ের সাথে অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা

প্রতিনিধি: / ৪১৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটে মায়ের সাথে অভিমান করে স্বর্ণা রানী বিশ্বাস (১৮) নামে এক কলেজ ছাত্রীর আত্মহত্যা করেছে। নিজ শয়ন কক্ষে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় এ কলেজ ছাত্রী। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে শহরের রেল রোডস্থ মমতাজ হোটেলে গলির নিরঞ্জন বাবুর ভাড়া বাড়ীর চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। নিহত স্বর্ণা রানী বিশ্বাস রাপাল উপজেলার মদনা খালী গ্রামের অসিত কুমার বিশ্বাসের মেয়ে।

বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মায়ের সাথে অভিমান করে স্বর্ণা রানী ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। অসিত কুমার পরিবার নিয়ে বাগেরহাট শহরের রেল রোডের মমতাজ হোটেল সংলগ্ন নিরঞ্জন বাবুর বাড়ীর চতুর্থ তলায় ভাড়া থাকতেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে বলেও জানান এ কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com