• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৯
সর্বশেষ :
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা হরমুজ প্রণালীতে মাইন পুঁতছে ইরান, এই খবরে ইউরোপের বাজারে চরম হাহাকার পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় দূ*র্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কয়রায় শরিষামুট গ্রামের কৃষক সিরাজুলের উপর হা*ম*লা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যাত দয়াল বাহিনীর সদস্য আটক

মোরেলগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রতিনিধি: / ২৫৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে ইমাম হোসেন গাজী(১৪) নামে এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে শ্রেণিখালী গ্রামের মালয়শিয়া প্রবাসি সরাফত আলী গাজীর ছেলে ইমাম হোসেন তার দাদা খলিল গাজীর সাথে বাড়ির সামনে পানগুছি নদীতে মাছ ধরতে গিয়ে জালের দড়িতে পেচিয়ে জালের সাথে ডুবে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছানোর আগেই বেলা ১২ টার দিকে স্থানীয়রা নদীতে তল্লাশি করে ইমাম হোসেনের মরদেহ উদ্ধার করে। ইমাম হোসেন স্থানীয় শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com