• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১০
সর্বশেষ :
কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ উপবৃত্তির টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে দায়িত্ব হারালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত নগরঘাটায় ৭ লাখ টাকার ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত

সৌদি আরব-চীন সমঝোতা চুক্তি চলচ্চিত্র শিল্প নিয়ে

প্রতিনিধি: / ৩৭৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

বিদেশ : সৌদি আরব ও চীন চলচ্চিত্রশিল্পে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। স¤প্রতি চীনা চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক বোনা ফিল্ম গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে সৌদি চলচ্চিত্র কমিশন। গত শুক্রবার সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি ফিল্ম কমিশন চীনের বোনা ফিল্ম গ্রæপের সাথে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষরের মাধ্যমে আন্তর্জাতিক সাংস্কৃতিক ও সিনেমাগত সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। চীন সফরকালে সৌদি সংস্কৃতিমন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহর উপস্থিতিতে ফিল্ম কমিশনের সিইও আবদুল্লাহ আল ইয়াফ এবং বোনা ফিল্ম গ্রæপের চিফ ফিন্যান্সিয়াল অফিসার নিকোলাস কিউ যৌথভাবে স্মারকলিপিতে স্বাক্ষর করেন। যা চলচ্চিত্র বিতরণ, প্রদর্শনী এবং প্রতিভা বিকাশে সহযোগিতার জন্য নতুন পথ উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। তেলনির্ভর অর্থনীতিকে বৈচিত্র্যময় করার প্রচেষ্টার অংশ হিসেবে সা¤প্রতিক বছরগুলোতে সৌদি আরবের বিনোদনশিল্পকে প্রসারিত করা হয়েছে। প্রায় চার দশকের মধ্যে প্রথমবারের মতো ২০১৮ সালের এপ্রিলে সিনেমা হল খুলে দেয় সৌদি আরব। ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের পদক্ষেপ নিচ্ছে দেশটি। এদিকে, সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি-চীন সম্পর্ক জোরদারের অপর একটি পদক্ষেপ হিসেবে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতার জন্য প্রিন্স মোহাম্মদ বিন সালমান পুরস্কার প্রবর্তনের ঘোষণা দেন প্রিন্স বদর বিন আবদুল্লাহ। বেইজিং বিশ্ববিদ্যালয়ের কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরির শাখায় উভয় পক্ষের কর্মকর্তা ও চীনা শিক্ষাবিদদের উপস্থিতিতে এই পুরস্কার উন্মোচন করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com