• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৫
সর্বশেষ :
টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ উপবৃত্তির টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে দায়িত্ব হারালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত

শাকিবের ‘দরদ’ নেপালেও দেখা যাবে

প্রতিনিধি: / ৩৯৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

বিনোদন: অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ ছবি বাংলা ভাষার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগুসহ ছয়টি ভাষায় মুক্তি পাবে। শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান অভিনীত ছবিটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। এখন চলছে পোস্ট-প্রডাকশনের কাজ, থেমে নেই প্রচারণাও। শাকিব খানের জন্মদিন উপলক্ষে ২৮ মার্চ দুবাইয়ে ছবিটির জোর প্রচারণা করেছেন মামুন। এবার পরিচালক জানালেন, বিশ্বের অনেক দেশের সঙ্গে একই দিনে নেপালেও ছবিটি মুক্তি দেবেন। এরই মধ্যে দেশটিতে প্রচারণার পরিকল্পনা হাতে নিয়েছেন। ১২ এপ্রিল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে নেপালে। মামুন বলেন, ‘বাংলা সিনেমার বাজার সারা বিশ্বে তৈরি করতে চাই। একসময় নেপালের সঙ্গে বাংলাদেশ যৌথভাবে ছবি নির্মাণ করেছে। সেই ছবি বাংলাদেশের পাশাপাশি নেপালেও দারুণ জনপ্রিয় হয়েছে। আমি সেই দিন ফিরিয়ে আনার চেষ্টা করছি। এখনো নেপালে বাংলা সিনেমার দর্শক আছে। তাদের কথা ভেবেই ছবিটি সেখানে মুক্তি দিতে যাচ্ছি।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com