• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২২
সর্বশেষ :
ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

মোরেলগঞ্জে দুটি আশ্রয়ণের বাসিন্দাদের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ

প্রতিনিধি: / ৫২৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন
এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক :   বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি আশ্রয়ণ প্রকল্পের পরিবারে মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে পুটিখালী ইউনিয়নের শ্রেণীখালী আশ্রয়ণ প্রকল্প ও সোনাখালী আশ্রয়ণ বাসিন্দাদের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, যুবলীগ নেতা মো. রাসেল হাওলাদার, বলাইবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান আলী খান, পুটিখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শেখ, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান শিকদার, আওয়ামী লীগ নেতা মাওলানা আব্দুল কাদের, আবুল বাশার, জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক নিপুন রায়, শ্রমীক লীগ নেতা আবুল কালাম শেখ, ইউপি সদস্য মো. মিলন শেখ, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, চতুর্থ শ্রেণী কর্মচারী কণ্যাণ সমিতির সভাপতি মো. সুমন খান প্রমুখ।
আশ্রয়নের বাসিন্দাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিতরণ করা উপহার সামগ্রী মধ্যে রয়েছে চিনি, ছোলা, সেমাই, ডাল, তেলসহ ৮ ধরণের খাদ্যপণ্য।  এ উপজেলার প্রতিটি ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ৬০০ পরিবার এ খাদ্য সামগ্রী পাবেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com