• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৩
সর্বশেষ :
শ্যামনগর এক ডজন মামলার আসামি হাসান গ্রেফতার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরঘাটায় হাড়কাটা মসজিদের পানির মোটর চুরির চেষ্টা, গ্রেপ্তার ২ সুন্দরবনে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক দেবহাটায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

বাবরের পাকিস্তানকে বিশ্বসেরা দল বানানোর লক্ষ্য

প্রতিনিধি: / ৫৫৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: মাত্র কয়েক মাসেই শাহীন শাহ আফ্রিদি টি-টোয়েন্টির নেতৃত্ব হারালেন। তার বদলে আবারও অধিনায়কত্ব পেয়েছেন বাবর আজম। ভারতে বিশ্বকাপে দলের ব্যর্থতার পর নভেম্বরে যিনি সব ফরম্যাট থেকে অধিনায়ক হিসেবে পদত্যাগ করেছিলেন। আরেকবার টি-টোয়েন্টির নেতৃত্ব পেয়ে পাকিস্তানকে বিশ্বসেরা দল বানানোর লক্ষ্য জানালেন বাবর। এই লক্ষ্য অর্জনের জন্য শাহীনের পরামর্শও চান বাবর, ‘আমাদের যৌথ লক্ষ্য হলো এই দলকে বিশ্বের সেরা বানানো। একজন অধিনায়ক হিসেবে আমি সবসময় তার পরামর্শকে মূল্য দেই এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে আমি সবসময় তার সঙ্গে আলাপ করবো। আমাদের অবশ্যই খেলায় তার কৌশলগত বোঝাপড়ার সুবিধা নিতে হবে।’ অভিজ্ঞ বাবরের সঙ্গে দৃঢ়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দিলেন শাহীন, ‘একজন দলগত খেলোয়াড় হিসেবে আমাদের অধিনায়ক বাবর আজমকে সমর্থন দেওয়া আমার দায়িত্ব। আমি তার নেতৃত্বে খেলেছি এবং তার জন্য আমার অঢেল শ্রদ্ধা।’ তিনি আরও বললেন, ‘আমি তাকে মাঠে ও মাঠের বাইরে সাহায্য করার চেষ্টা করবো। আমরা সবাই এক। আমাদের লক্ষ্য একই, বিশ্বের সেরা দল বানাতে পাকিস্তানকে সাহায্য করা।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com