• রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৩৮
সর্বশেষ :
ডুমুরিয়ায় উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত দেবহাটা থানার যানবাহনের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ওসির পাটকেলঘাটায় শশুরবাড়িতে বেড়াতে এসে জামাইয়ের মৃ*ত্যু সাতক্ষীরায় গৃহবধূর রহস্যজনক মৃ*ত্যু স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে হ*ত্যার অ*ভিযোগ ব্রহ্মরাজপুর পশুর হাটে চো*রাই গরুসহ আ*ট*ক ২, পুলিশে সোপর্দ শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ডুমুরিয়া বাজারে পূবালী ব্যাংকে সঞ্চয় করুন নিরাপদে থাকুন স্লোগানে গ্রাহক সমাবেশ নারায়ণগঞ্জে ড্যাবের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

বনি জাহ্নবীর প্রেমের কথা স্বীকার করলেন

প্রতিনিধি: / ২৭৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

বিনোদন: প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক-অভিনেতা বনি কাপুর দম্পতির বড় কন্যা জাহ্নবী কাপুর। চলচ্চিত্রে পা রাখার আগেই ব্যক্তিগত কারণে বহুবার খবরের শিরোনাম হয়েছেন। বিশেষ করে ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবী চুটিয়ে প্রেম করছেন বলে খবর চাউর হয়। শুধু তাই নয় এ জুটির একটি চুমুর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তারপর অনেকের সঙ্গে নাম জড়িয়েছে এই নায়িকার। সময়ের সঙ্গে আড়ালে পড়ে যায় শিখরের নাম। দীর্ঘ বিরতির পর গত বছরের শেষের দিকে একসঙ্গে দেখা যায় জাহ্নবী-শিখরকে। তারপর এ জুটির পুরোনো প্রেম চর্চায় পরিণত হয়। কিছুদিন আগে নিজের জন্মদিনে কথিত প্রেমিককে নিয়ে মন্দিরে যান জাহ্নবী। শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে কম চাউর হয়নি। কিন্তু এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি জাহ্নবী কিংবা শিখর। এবার বনি কাপুর কন্যা জাহ্নবীর সঙ্গে শিখরের প্রেমের সম্পর্কে যেন সীল মোহর দিলেন। পাশাপাশি শিখরের ভ‚য়সী প্রশংসা করেন তিনি। জুম টিভি এন্টারটেইনমেন্টকে দেওয়া সাক্ষাৎকারে বনি কাপুর বলেন, ‘শিখরকে আমি ভালোবাসি। কয়েক বছর আগেও যখন জাহ্নবী শিখরকে দেখেনি, তখনো শিখরের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি নিশ্চিত সে কখনো প্রাক্তন হবে না। তার মতো একজন মানুষ আমাদের সঙ্গে রয়েছে এটাকে আমি আশীর্বাদ মনে করি।’ ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জাহ্নবী। এরপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাওয়াল’। গত বছর মুক্তি পায় এটি। বর্তমানে জাহ্নবীর হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে— ‘দেবারা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘উলাজ’।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com