• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:১১
সর্বশেষ :
দেবহাটায় প্রবাসী নারীর ঝুলন্ত ম*র*দে*হ উ*দ্ধার শ্যামনগর থানার ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি গাজী মামুনূর রশীদের নেতৃত্বে জিয়ার কবর জিয়ারত ও দোয়া বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরের ভুরুলিয়ায় মসজিদের পুকুর দখলের অভিযোগে মানববন্ধন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ, অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার নগরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর ম*র্মা*ন্তিক মৃ*ত্যু ধুলিহরে গাজা ও ইয়াবাসহ আজহারুল ইসলাম জনতার হাতে আটক দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার, আটক ২ সেতু আছে সড়ক নেই, মই বেয়ে ওঠে ৪ গ্রামের মানুষ

অন্বেষা ফের বলিউডে ফিরলেন

প্রতিনিধি: / ৩৭৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

বিনোদন: ভারতের গুণী গায়িকা অন্বেষা। বলিউড, টলিউডসহ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পাঁচ শতাধিক সিনেমায় গান করেছেন। তার সুরেলা কণ্ঠে বেশ কিছু গান হয়েছে শ্রোতাপ্রিয়। মেধাবী এই গায়িকা বাংলাদেশেও গান করেছেন। এর মধ্যে বেলাল খানের সঙ্গে ‘বেঁচে থাকার জন্যে’ ও ইমরান মাহমুদুলের সঙ্গে ‘লাগে বুকে লাগে’ শিরোনামের গানগুলো উল্লেখযোগ্য। এই দুটি গানেরই রচয়িতা জুলফিকার রাসেল। ক’বছরের বিরতি কাটিয়ে আবারও ঢাকার গানে কণ্ঠ দিলেন অন্বেষা। এবারও তার জন্য গীতিকবিতা লিখলেন জুলফিকার রাসেল। গানটির শিরোনাম ‘একইভাবে দিন আসে’। এর সুর-সংগীত করেছেন কলকাতার টুনাই দেবাশীষ গাঙ্গুলি। ঈদুল ফিতর ও পহেলা বৈশাখকে সামনে রেখে গানটি প্রকাশ করা হয়েছে। গানচিত্রটি নিয়ে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘অন্বেষার সঙ্গে আমার বেশ ক’টি গানের প্রজেক্ট হয়েছে। সবগুলো থেকেই দারুণ প্রশংসা পেয়েছি। এবার সুরকার টুনাই দাদার আগ্রহে অন্বেষার জন্য গান করলাম। আশা করছি ঈদ আনন্দ আর নববর্ষের উপহার হিসেবে শ্রোতা-দর্শকদের মন্দ লাগবে না।’ এদিকে অন্বেষা জানালেন গানটি গেয়ে তৃপ্তি পাওয়ার কথা। তার ভাষায়, ‘গানটির কথা, সুর, সংগীত ও ভিডিও- সবটুকুই মিষ্টি। আশা করছি দুই বাংলার শ্রোতারা গানটি শুনে তৃপ্তি পাবেন, দেখেও চোখের আরাম পাবেন।’ গানটির সুরকার টুনাই দেবাশীষ গাঙ্গুলির মন্তব্য এরকম, ‘রাসেল আমার প্রাণের বন্ধুদের একজন। আমি ভীষণ আপ্লæত এই গানটির সুর-সংগীত করে। অত্যন্ত ভালোবাসা নিয়ে গানটা গেয়েছে অন্বেষা। আর রাসেলের গীতিকবিতার প্রশংসা নতুন করে বলার কিছু নেই। আশা রাখি দুই বাংলার সবার ভালো লাগবে গানটি।’ ‘একইভাবে দিন আসে’ গানের চিত্রে মডেল হয়েছেন ফিরোজ শাহ ও সুকর্ণ পাল। এটি নির্মাণ করেছেন শান্তনু বোস। গানচিত্রটি উন্মুক্ত করা হয়েছে জুটি মিউজিকের ব্যানারে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com