• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৪
সর্বশেষ :
ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে মোরেলগঞ্জে সভা

প্রতিনিধি: / ৪৯৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। ‘সচেতন-স্বীকৃতি-মূল্যায়ন শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টার দিকে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক।

প্রতিপাদ্য বিষয়সহ অটিজমদের জীবন মান উন্নোয়নে করনীয় বিষয়ে আলোচনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. লিয়াকত আলী খান ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. কায়কোবাদ আকুঞ্জী।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com