• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৫
সর্বশেষ :
দেবহাটায় অপসিজন তরমুজ চাষে বেকারত্ব দূর: মহিলাসহ কৃষকরা হচ্ছেন স্বাবলম্বী শ্যামনগরে ভূমি দস্যু,চাঁদাবাজ হাসুর অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পেতে মানববন্ধন ভোট হবে সংবিধানের পথেই, পুরনো পদ্ধতিতে নয়: এলজিআরডি মন্ত্রী ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন সম্পাদক ইমরান তালায় চিকিৎসার কথা বলে গৃহবধূকে ডেকে ধ*র্ষ*ণের অভিযোগ, রাজু ধরাছোঁয়ার বাইরে দেবহাটায় অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে অগ্রগতি শেয়ারিং ও উদযাপন কুষ্টিয়ায় ইট প্রস্তুতকারী মালিক সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন

ঐন্দ্রিলা মাছ বিক্রেতার চরিত্রে আসছেন

প্রতিনিধি: / ৪৬০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

বিনোদন: কয়েক বছর থেকেই সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজে কাজ করছেন টালিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। এবার নিজের তৃতীয় সিনেমা ‘মির্জা’তে কাজ করেছেন অভিনেতা অঙ্কুশের বিপরীতে। এই সিনেমার মুসকান চরিত্রে দেখা যাবে তাকে। যেখানে তিনি একজন মাছ বিক্রেতা। ছবির ট্রেলার দেখেই অনুমান করা যায় নতুন এই চরিত্রের জন্য নিজেকে আলাদা ভাবে তৈরি করেছিলেন তিনি। শুটিং করতে গিয়ে হয়েছে অন্যরকম অভিজ্ঞতাও। এ প্রসঙ্গে ঐন্দ্রিলা বলেন, সে সময় সমাজমাধ্যম থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম। পাশাপাশি, বাজারে গিয়ে মাছ ও সবজি বিক্রেতাদের শরীরী ভঙ্গিমা রপ্ত করেছিলাম। তবে সব থেকে কঠিন বিষয় ছিল ঐন্দ্রিলা নিজে শুঁটকি মাছ খান না। এমনকি সে মাছের গন্ধও তার কাছে অসহনীয়। অথচ শুঁটকি স্তূপের উপর দাঁড়িয়ে তাকে শুটিং করতে হয়েছিল। তিনি বলেন, রীতিমতো বমি পাচ্ছিল। পারফিউমেও কাজ হয়নি। শেষে ইউনিটের একজনের পরামর্শে আমলকি খেতে খেতে শট দিয়েছি। ‘সাত পাকে বাঁধা’ ও ‘ফাগুন বউ’-এর মতো জনপ্রিয় সিরিয়ালে কাজ করে সকলের চেনা মুখ হয়ে উঠেছিলেন এই অভিনেত্রী। এরপর করেছেন একে একে তিনটি সিনেমা। সিনেমা এবং এবং ওয়েব সিরিজে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে আবিষ্কার করতে চান তিনি। তাই, এই মুহূর্তে সিরিয়াল থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com