• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৭
সর্বশেষ :
সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা তালায় কলেজছাত্রীকে নিয়ে আ*ত্ম*গোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক প্রচারণা বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ

টেইলর সুইফট বিলিয়নিয়ারের তালিকায়

প্রতিনিধি: / ৪২৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

বিনোদন:  ফোর্বস ২০২৪ সালের বিলিয়নিয়ারদের যে তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ৭৮টি দেশের ২ হাজার ৭৮১ জন বিলিয়নিয়ারের নাম প্রকাশ করা হয়েছে। যার মাঝে আছেন তারকারাও। ফোর্বস এর প্রতিবেদন অনুযায়ী, এবারের তালিকায় স্থান পেয়েছেন টেইলর সুইফট, আর অ্যান্ড বি, রিয়ান্না সহ অনেকেই। তবে তারকাদের মাঝে সবচেয়ে ধনী যিনি, তার সম্পদের পরিমাণ ৫.৫ বিলিয়ন ডলার। তারকাদের মাঝে সবচেয়ে ধনী স্টার ওয়ার্স নির্মাতা জর্জ লুকাস, তার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৫.৫ বিলিয়ন ডলার। মূলত তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘লুকাস ফিল্মস’-এর কারণেই এত ধনী তিনি। এরপরেই আছে স্টিভেন স্পিলবার্গের নাম। এই গুণী নির্মাতার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৪.৮ বিলিয়ন ডলার। তালিকার তৃতীয় স্থানে আছে মাইকেল জর্ডানের নাম। নাইকের জর্ডান ব্র্যান্ডের জন্যই মূলত এত অর্থ উপার্জন করেছেন তিনি। এছাড়াও অন্যান্য ব্র্যান্ড পার্টনারশিপ থেকে তিনি বিপুল পরিমাণ অর্থ আয় করেন। এর পরেই আছে অপরাহ উইনফ্রে (২.৮ বিলিয়ন), জে-জেড (২.৫ বিলিয়ন), কিম কার্দাশিয়ান (১.৭ বিলিয়ন), পিটার জ্যাকশন (১.৫ বিলিয়ন), টাইলার পেরি (১.৪ বিলিয়ন), রিয়ান্না (১.৪ বিলিয়ন), টাইগার উডস (১.৩ বিলিয়ন), লিব্রোন জেমস (১.২ বিলিয়ন), ম্যাজিক জনসন (১.২ বিলিয়ন), ডিক ওলফ (১.২ বিলিয়ন) ও টেইলর সুইফটের (১.১বিলিয়ন) নাম। ফোর্বসের সর্বশেষ এই তালিকায় ২৩৩ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে প্রথম স্থানে রয়েছেন ফ্রান্সের ধনকুবের বার্নার্ড আর্নল্ট। ১৯৫ বিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে ইলন মাস্ক এবং ১৯৪ বিলিয়ন ডলার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন জেফ বেজস।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com