• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৩১
সর্বশেষ :
আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আ^ত্ম*হ*ত্যা আশাশুনিতে নারীকে ধ*র্ষ*ণচেষ্টার অভিযোগে আমান উল্লাহ বিশ্বাস গ্রেফতার শ্যামনগরে ৪ দিন নিখোঁজের পর ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার ঝোপঝাড়ে ফেলে যাওয়া নবজাতক শিশুর দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন ‎এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত না.গঞ্জে তৃতীয়বারের মত শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবির হুমায়ুন কবির তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন, হাসপাতালের অনিয়ম তদন্তের দাবি সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার ‎পাইকগাছায় কাজের অভাবে নিম্নআয়ের মানুষ বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছে

রুশ হামলায় দক্ষিণ-পূর্ব ইউক্রেনে তিন বেসামরিক নাগরিক নিহত

প্রতিনিধি: / ৪৯২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

বিদেশ : ইউক্রেনের দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া অঞ্চলের গুলিয়াইপোল গ্রামে রুশ সেনাবাহিনীর হামলায় তিন বেসামরিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় গভর্নর ইভান ফেডোরভ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ফেডোরভ বলেছেন, দুই পুরুষ এবং এক মহিলা তাদের নিজের বাড়ির ধ্বংসস্তূপের নিচে মারা গেছেন। ওই বাড়িতে শেল হামলা চালিয়েছিল রুশ সেনাবাহিনী। তিনি বলেন, স্ব-চালিত একাধিক রকেট লঞ্চার দিয়ে গ্রামটিতে গোলাবর্ষণ করেছে রাশিয়ার বাহিনী। রয়টার্স স্বাধীনভাবে প্রতিবেদনটি যাচাই করতে পারেনি। জাপোরিঝিয়া অঞ্চলের ফ্রন্টলাইনে রকেট, ড্রোন ও কামান দিয়ে ক্রমাগত বোমা হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। ইউক্রেন যুদ্ধের ৭৭৪ তম দিন চলছে। এদিন ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাতভর হামলা চালিয়ে রাশিয়ার ১৭টি আক্রমণাত্মক ড্রোন ভ‚পাতিত করেছে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী। এর আগে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ার করেছিলেন যে, রাশিয়া দূরপাল্লার বোমা হামলা চালিয়ে গেলে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র শেষ হয়ে যেতে পারে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com