• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৫
সর্বশেষ :
‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ শ্যামনগর এক ডজন মামলার আসামি হাসান গ্রেফতার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরঘাটায় হাড়কাটা মসজিদের পানির মোটর চুরির চেষ্টা, গ্রেপ্তার ২ সুন্দরবনে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স

বাংলাদেশ শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে ব্রাজিলে তৈরি পোশাকের

প্রতিনিধি: / ২৩৮১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

অর্থনীতি: ব্রাজিলের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পজাত পণ্য ৩০ থেকে ৩৫ শতাংশ শুল্ক দিয়ে প্রবেশ করে। সেটি শুল্কমুক্ত করার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। রবিবার সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরার সঙ্গে বৈঠকের পরে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিল প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়। কিন্তু গত ৫২ বছরে এই প্রথমবারে মতো কোনও পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করলেন। পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, বাংলাদেশে যেসব পোশাক ব্রাজিলের তুলা ব্যবহার করে সেগুলোতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার জন্য অনুরোধ করেছি। এছাড়া বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং আইসিটি খাতে ব্রাজিলের বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে এবং ওষুধ রফতানির বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। ব্রিকসে বাংলাদেশের যোগদানের বিষয়ে তাদের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ, এই তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, আমরা অবশ্যই গাজায় যে নৃশংসতা চলছে সেটি নিয়ে আলোচনা করেছি। এ বিষয়ে আমাদের অবস্থান এক। রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে এবং মিয়ানমারকে চাপ দেওয়ার বিষয়েও আমরা আলোচনা করেছি, বলেন হাছান মাহমুদ। বাণিজ্য সহযোগিতার বিষয়ে এক প্রশ্নের জবাবে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা নতুন বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। আমরা ভারসাম্যপূর্ণ বাণিজ্যের জন্য নতুন খাত বের করার বিষয়ে কাজ করবো। শুল্কমুক্ত সুবিধার বিষয়ে তিনি বলেন, যেসব পণ্য বাংলাদেশ পাঠায় সেগুলো নির্দিষ্ট সময় পরপর পর্যালোচনা করা হয়। এটি পর্যালোচনা করার বিষয়ে আমরা আলোচনা করেছি।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com