• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০১
সর্বশেষ :
সখিপুর ইউপি সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি দেবহাটায় বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে আমতলায় নতুন বছর বরণ: ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে প্রাণের মেলা না.গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে খাদা সামগ্রী বিতরণ ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন সুন্দরবনে গভীরে মধু আহরণ করতে যেয়ে ঝড়ের কবলে হারিয়ে যাওয়া ৪ মৌয়াল উদ্ধার সাংবাদিক ও সংগঠক জাহাঙ্গীর হোসেনের বাংলা নববর্ষের শুভেচ্ছা দেবহাটায় ১০ ফুট খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি খালেক কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ট্রাক চাপায় ভ্যানচালক নি*হ*ত

মোরেলগঞ্জে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় এম’পি বদিউজ্জামান সোহাগের 

প্রতিনিধি: / ৩৩২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

মেজবাহ ফাহাদ -মোরেলগঞ্জ: বাগেরহাট -৪(মোরেলগঞ্জ-শরনখোলা) আসনের সংসদ সদস্য,প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য,  ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির  সাবেক  সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ মোরেলগঞ্জ তার নিজ মাতৃভূমির নিজ গ্রামের বাড়িতে  ঈদের দিন স্হানীয়  দলীয় নেতাকর্মী সহ  সর্বস্তরের জনসাধারণের সাথে  ঈদ  শুভেচ্ছা বিনিময় করেছেন এবং তার নিজ বাড়িতে নেতাকর্মীদের জন্য  মধ্যাহ্ণ ভোজেরও  আয়োজন করেছিলেন। ঈদের দিন সংসদ সদস্য বদিউজ্জামান সোহাগ নামাজ শেষে তার বাবার কবর জিয়ারতের পরে মোরেলগঞ্জ-শরনখোলার মানুষের  সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল থেকে ঈদ  শুভেচ্ছা বিনিময় করতে সংসদ সদস্যের  গ্রামের বাড়ি মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে ঢল নামে নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণের। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে  গ্রামের বাড়িতে এবারের ঈদ-উল-ফিতর উদযাপন করায় ঈদের নামাজের পর থেকেই নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শুরু করেন। ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসা নেতাকর্মী সহ সকলের পরিবারের খোঁজ খবর নেন তরুন প্রজন্মের এই সংসদ সদস্য।

এ সময় এইচ এম বদিউজ্জামান সোহাগ এম’পি বলেন, ঈদ-উল ফিতর  মুসলিম ধর্মের একটি বড় উৎসব। আমি আশা করি সকলেই এই উৎসবটি পরিবারের সাথে আনন্দে উদযাপন করছেন । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন পবিত্র ঈদে সকল নেতাকর্মীদের খোঁজ খবর নিতে এবং অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়াতে। সে অনুযায়ী আমিও নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং মোরেলগঞ্জ-শরনখোলার জনগণের সেবা  করার ব্রত নিয়ে  এগিয়ে যাবো।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com