• রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:৪৪
সর্বশেষ :
ডুমুরিয়ায় উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত দেবহাটা থানার যানবাহনের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ওসির পাটকেলঘাটায় শশুরবাড়িতে বেড়াতে এসে জামাইয়ের মৃ*ত্যু সাতক্ষীরায় গৃহবধূর রহস্যজনক মৃ*ত্যু স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে হ*ত্যার অ*ভিযোগ ব্রহ্মরাজপুর পশুর হাটে চো*রাই গরুসহ আ*ট*ক ২, পুলিশে সোপর্দ শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ডুমুরিয়া বাজারে পূবালী ব্যাংকে সঞ্চয় করুন নিরাপদে থাকুন স্লোগানে গ্রাহক সমাবেশ নারায়ণগঞ্জে ড্যাবের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

শাকিব-অপু ছেলে জয়কে বিদেশে পাঠাচ্ছেন

প্রতিনিধি: / ৩৪৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

বিনোদন: ছেলে আব্রাম খান জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস। গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন অপু বিশ্বাস নিজেই। তিনি বলেন, শাকিব ও আমি দুজন মিলেই ছেলেকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। চলতি বছরেই পড়াশোনার মধ্যে জয় বিদেশে যাবে। তবে ছেলেকে কোন দেশে পাঠাবেন তা আপাতত গোপনই রাখলেন অপু। স¤প্রতি ঈদ আড্ডা হাজির হয়ে অপু বিশ্বাস বলেন, যখন আমি আমার জয়কে নিয়ে প্রথম টিভিতে আসি, তখন শুধুই একজন মায়ের জায়গা থেকে এসেছিলাম। এটার জন্য অনেক কথা শুনতে হয়েছে। সেই সঙ্গে এখন সামাজিক মাধ্যম যতটা উপকারী আমার মনে হয় তার থেকে বেশি ক্ষতিকর। মানুষ অনেক কথাই বলবে। সেগুলোকে পাত্তা দিলে নিজেদের ক্ষতি। যাই হোক, সব কিছু মিলে বছরটি সাজিয়েছি। অপু বলেন, ছেলেকে বিদেশে পাঠালেও জয় ও নিজের কাজ নিয়ে থাকব। জয়ের বাবা শাকিবও সেভাবেই থাকবে। সেখানে জয় একা থাকবে না। আমাদের পরিবারের সদস্যরা মিলেমিশেই থাকা হবে। কারণ জয় শুধু আমার জীবনেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়, ও আমাদের পরিবারের সবার কাছেই গুরুত্বপূর্ণ।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com