• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩
সর্বশেষ :
ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু পাটকেলঘাটায় বিদ্যালয়ের জমি দখলকে কেন্দ্র করে গ্রাম ডাক্তারকে পিটিয়ে আহত করার অভিযোগ পাইকগাছায় ভোরবেলার চারার হাট জমে উঠেছে অপরাধমুক্ত দেবহাটা গড়তে পুলিশের পাশে জনগণকেও দাঁড়াতে হবে দেবহাটায় দুটি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষণা সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪ মহম্মদপুর বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সভা সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ

ফকিরহাটে দুই কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধি: / ৫০০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট মডেল থানা পুলিশের মাদক অভিযানে দুই কেজি গাঁজা সহ মোসা: তানিয়া বেগম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
তানিয়া বেগম রূপসার বাগমারা গ্রামের মৃত হেমায়েত এর মেয়ে।
পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অনুপ রায়, এএসআই আব্দুল্লাহ আল মামুন ও এএসআই ইদ্রিস আলী সহ পুলিশের একটি দল আট্টাকা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারি তানিয়া বেগমকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা দুই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ্আলম বলেন, মাদকসহ রগ্রপ্তার হওয়া ওই নারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com