• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৫
সর্বশেষ :
ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

আগামীকাল পাটকেলঘাটায় হাবিবুল ইসলাম হাবিবের বিশাল জনসভা ও সংবর্ধনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি / ৭২১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
হাবিবুল ইসলাম হাবিব - ছবি সংগ্রহ

🖼️ ফটো কার্ড তৈরি করুন

কুমিরা হাইস্কুল মাঠ সেজেছে নবরূপে

 

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের আগমন উপলক্ষে পাটকেলঘাটা কুমিরা হাই স্কুল মাঠ সেজেছে নবরূপে। করা হয়েছে বিশাল আকৃতির মঞ্চ। চারিদিকে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে আশপাশের এলাকা। এলাকার নেতা কর্মীরা ফিরে পেয়েছে প্রাণ। স্থানীয় নেতা কর্মীদের মাঝে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা।

 

জানা যায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার কথিত মিথ্যা অভিযোগে বিএনপি কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের নজির বিহীন ৭০ বছরের সাজা হয়। এদিকে তিন বছর চার মাস সাজা খাটার পর ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন হলে হাবিবুল ইসলাম হাবিব জামিনে মুক্তি পান।মুক্তি পাওয়ার পর ঢাকা থেকে আগামীকাল স্থল পথে তার নির্বাচনী এলাকা তালা-কলারোয়ায় আগমন করবেন বলে সূত্রে জানা যায়। আর এ উপলক্ষে তালা উপজেলা বিএনপির পক্ষ থেকে কুমিরা হাই স্কুল মাঠে বিশাল জনসভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে।

 

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতি কে প্রধান অতিথি বিষয়ে বক্তব্য রাখবেন হাবিবুর ইসলাম হাবিবসহ স্থানীয় নেতা-কর্মী।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com