• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০
সর্বশেষ :
দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় যুবদলের বিক্ষোভ ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ

ঘূ*র্ণিঝ*ড়ে প্রায় দুই শতাধিক বাড়িঘর ল*ণ্ড*ভণ্ড

অনলাইন ডেস্ক / ১৯৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আকস্মিক ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে দুই শতাধিক ঘরবাড়ি। রোববার (১৬ মার্চ) রাতে উপজেলার রাজাহার ইউনিয়নের দুটি গ্রামে এই ঝড় আঘাত হানে। এতে ঘরবাড়ি ছাড়াও বিপুল পরিমাণ গাছপালা ও ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

 

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ শুরু হওয়া এই ঝড়ে রাজাহার ইউনিয়নের কুকুরাইল ও বানেশ্বর গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের তীব্রতায় কুকুরাইল গ্রামের অনেক কাঁচা ও টিনশেড ঘর ভেঙে পড়েছে। অনেকের ঘরের চাল উড়ে গিয়ে কয়েকশ গজ দূরে পড়েছে। হঠাৎ এই বিপর্যয়ে মুহূর্তের মধ্যে নিঃস্ব হয়ে পড়েছে গ্রাম দুটির অন্তত ২০০ পরিবার।

 

 

সরেজমিনে দেখা গেছে, ঝড়ে শুধু ঘরবাড়িই নয়, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। রাজাহার ইউনিয়নে অবস্থিত মুক্তিযোদ্ধা টেকনিক্যাল কলেজের গাছপালা উপড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে থাকা বোরো ধানসহ অন্যান্য ফসলেরও ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। বসতভিটা হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

 

 

কুকুরাইল গ্রামের ক্ষতিগ্রস্ত এক বাসিন্দা বলেন, কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেল। ঘর নাই, থাকার জায়গা নাই। ছোট ছোট বাচ্চা নিয়ে এখন কোথায় দাঁড়াব?

 

রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

 

ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, আমরা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেয়া হয়েছে। দ্রুতই সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com