• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৩
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

আশাশুনির অসহায় কৃষক জাহাঙ্গীর হোসেনকে বা চা তে সাহায্যের আবেদন

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ৪০০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

বাঁচতে চায় এতিম, অসহায় দক্ষ কৃষক জাহাঙ্গীর হোসেন সাহায্যের আবেদন করেছে তার স্ত্রী। সে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মৃত‍্য আব্দুল কাদের গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী (৩৬), তিনি বিবাহ উপযোগী এক কন্যা সন্তানের পিতা। সে সাতক্ষীরা জেলার একজন সুনামধন্য প্রথম শ্রেণীর কৃষক হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। দীর্ঘদিন মাজার দুই সাইডে ব্যথায় ভুগছিলেন।

 

গত ৯ জানুয়ারি ২০২৫ তারিখে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী ডাক্তার সঞ্জয় কুমার সরকার তাকে দুইটা কিডনি ড্যামিস হয়েছে বলে জানিয়েছেন।

 

সেখান থেকে বাড়ি আসার পর ১১ জানুয়ারি খুলনার আবু নাছের হাসপাতালে ভর্তি করেন। আবু নাছের হাসপাতালের ডাক্তার এনামুল কবির এক মাস ধরে চিকিৎসা করেন। চিকিৎসা শেষে তিনি বলেন যতদিন বাঁচবে ততদিন এই রোগীকে ডাইলোসিস করতে হবে। সেখান থেকে রোগীর অবস্থা আরও বেগতিক হলে ঢাকা কিডনি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। প্রতি মধ্যে রোগী মারাত্মক অবস্থা দেখে তাকে ২৫ জানুয়ারি সকালে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বর্তমান গুরুতর অবস্থায় অক্সিজেনের মাধ্যমে চিকিৎসাধীন রয়েছে। তাকে ঢাকার সিকেডিইউ হাসপাতালে দ্রুত ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করতে পারলে হয়তো বাঁচানো সম্ভব। কিন্তু তার চিকিৎসার জন্য ব্যয় হবে ১০ থেকে ১২ লক্ষ টাকা। যা তার হতদরিদ্র গরিব অসহায় স্ত্রীর পক্ষে বহন করা একেবারেই অসম্ভব। টাকার অভাবে মুমূর্ষু রোগীকে হাসপাতালে ভর্তি করতে পারছে না। মুমূর্ষু রোগী জাহাঙ্গীর ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।

 

অথচ রোগীটিকে বাঁচাতে তার সহায় সম্বল সব হারিয়ে চেষ্টা করে ব্যর্থ হয়ে দিশেহারা হয়ে অবশেষে দেশবাসীর নিকট আকুতি জানিয়েছেন তার পরিবার। দুইটা কিডনি ড্যামিস জাহাঙ্গীরকে বাঁচাতে তার স্ত্রী বিত্তবানদের নিকট জরুরি ভাবে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন।

 

কৃষক জাহাঙ্গীরের স্ত্রী রুপা খাতুনের যোগাযোগ ০১৩১৫৯৫৭৮৮১ বিকাশ ও নগদ নং ০১৭২৮৮০৮৯৫৩


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com