• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫২
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

আশাশুনি থানায় নবাগত ওসির যোগদান ও বিদায় ওসিকে সংবর্ধনা

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৪৮৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
নবাগত ওসির যোগদান ও বিদায় ওসিকে সংবর্ধনা

আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামকে বরণ ও বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় নবাগত অফিসার ইনচার্জকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী অফিসার ইনচার্জকে ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা প্রদানকালে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই শেখ তারিকুল ইসলাম, শ্যামা প্রসাদ, শাহিনুর রহমান, জ্যোতিময় মন্ডল, এএসআই আশিকুর রহমান, জাকির হোসেন, জিয়াউর রহমান, নারী এসআই নাসিমা খাতুনসহ থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবাগত অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম এর আগে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ি যশোর জেলার সদর উপজেলায়। নজরুল ইসলাম নব্য পদায়নকৃত হয়ে আশাশুনি থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন।
অপরদিকে, বিদায়ী ওসি বিশ্বজিৎ কুমার আশাশুনি থানা থেকে বদলি হয়ে সাতক্ষীরা সদর সার্কেল অফিসে যোগদান করবেন। নবাগত ওসি আশাশুনিতে কঠোর হস্তে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও জুয়াসহ সকল অপরাধ কঠোরভাবে দমন করা এবং আইন শৃংখলা রক্ষায় যথাযথ ভূমিকা রাখবেন বলে শাশুড়িতে কর্মরত সাংবাদিকসহ উপজেলাবাসীর প্রত্যাশা করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com