• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৬
সর্বশেষ :
সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা তালায় কলেজছাত্রীকে নিয়ে আ*ত্ম*গোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক প্রচারণা বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ

ইন্দুরকানীতে উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

প্রতিনিধি: / ১৪১৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সকল কার্যক্রম সম্পন্ন করার পর প্রার্থীরা সোমবার উপজেলা নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলামের কাছে তারা মনোনয়ন পত্র জমা দেন। উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমান, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জিয়াউল অহসান গাজী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার, সাবেক জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ ইমরান। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন দাখিল করেন।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলাম জানান, উপজেলা পরিষদ নির্বাচনে এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন দাখিল করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com