• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১২
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

কৃষক কে চাকু ধরে জিম্মি করে ডাকাত দল নিয়ে গেল গরু

বগুড়া প্রতিনিধি / ৭৩১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন
বগুড়া জেলার আদমদিঘী উপজেলার  পৌর এলাকায় একদল ডাকাত কৃষকের গলায় ছোঁড়া ধরে জিম্মি করে মুখ ও চোখ বেধে গোয়াল ঘর থেকে প্রায় ৪ লক্ষ্য টাকা মূল্যের ৩টি গরু চুরি  করে নিয়ে গেছে বলে জানা গেছে।
এব্যাপারে আদমদীঘি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে ভুক্তভুগি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সান্তাহার পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ডের কোমল দোগাছি গ্রামের কৃষক মনজু রোববার ভোরে গোয়াল ঘরের দরজা খুলে বাহিরে বেরহলে ৮-১০ জনের একদল দুর্বৃত্তরা তার গলায় চাকু ধরে মুখও চোখ চেপে ধরে তার গোয়াল ঘর থেকে দুটি পীত রংঙ্গের গাভি ও একটি লাল রংঙ্গের ষাঁড় গরু গোয়াল ঘর থেকে বের করে একটি পিকা-আপে তুলে নিয়ে দ্রতগতিতে পালিয়ে যায়।
ভুক্তভুগি কৃষক মনজু জানান, এব্যাপারে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকার কৃষকদের মাঝে আতংক সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে আদমদিঘী থানার উপ-পরিদর্শক মো: তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । এবং চুরি যাওয়া গরু গুলো উদ্ধারের জন্য পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com