• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি / ৬৫২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। পুলিশ ও স্থানের সূত্রে জানা গেছে, আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে, মরদেহ উদ্ধার করেছেন।  ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়  নিহতের ব্যক্তির আনুমানিক বয়স ৫৫ বছর। ধারণা করা হচ্ছে হত্যার পর জঙ্গলে একটি গাছে মরদেহ ঝুলিয়ে রাখা হয়। স্থানীয়রা জানান, মহাস্থান মাদ্রাসার উত্তর পশ্চিম পাশে জঙ্গলে একটি গাছের সাথে একজন অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখে তারা থানা পুলিশকে বিষয়টি অবগত করেন।
স্থানীয়রা  মরদেহ দেখলেও কেউ নাম পরিচয় বলতে পারছেন না। তবে অনেকেই জানিয়েছেন অজ্ঞাত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মহাস্থান এলাকায় ফেরী করে কাপড় বিক্রি করতেন।
এ বিষয়ে বগুড়া শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান।  প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতে কোন এক সময় দুর্বৃত্তরা অজ্ঞাত ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ গাছের সাথে ঝুলিয়ে রাখে। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে।
তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com