• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৫
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

গাজী টায়ার্স তুষারের সেঞ্চুরিতে পাত্তাই পেল না

প্রতিনিধি: / ৪৬৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: ঈদের ছুটি শেষে ফের শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে মুখোমুখি হয় লিজেন্ডস অব রূপগঞ্জ। ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে জিতেছে রূপগঞ্জ। শুভাগত হোমের বোলিংয়ের সামনে ১৫০ রানে থেমে যায় গাজীর ইনিংস। ১৫১ রানের জবাবে খেলতে নেমে দুই ওপেনার তুষার ও সাদমান ইসলামের অবিচ্ছিন্ন ১৫২ রানের ওপেনিং জুটিতে ১৯.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ। তুষার সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন। ৬৬ বলে ১২ চার ও ৮ ছক্কায় ১১৪ রানের ইনিংস খেলেছেন তিনি। অন্যদিকে সাদমান ৫১ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া গাজী টায়ার্স ব্যাটিংয়ে খেই হারিয়েছে। রূপগঞ্জের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৪৪.২ ওভারে ১৫০ রানে অলআউট হয় তারা। দুই ওপেনার ইফতেখার হোসেন ইফতি ও মোহাব্বত হোসেন রোমান মিলে ওপেনিংয়ে ৪১ রানের জুটি গড়েছিলেন। তার পরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে গাজী টায়ার্স। ইফতি ৩০ ও রোমানের ব্যাট থেকে আসে ২৬ রানের ইনিংস। রূপগঞ্জের হয়ে শুভাগত হোম সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এ ছাড়া অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও আবদুল হালিম নিয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন শহিদুল ইসলাম ও শামীম হোমেন পাটোয়ারি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com