• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৫
সর্বশেষ :
ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

গৌতম গম্ভীর-বিরাট কোহলির আলিঙ্গন নিয়ে আলোচনা

প্রতিনিধি: / ৫৮২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্পোর্টস: গৌতম গম্ভীর আর বিরাট কোহলির বৈরিতা নিয়ে নতুন করে বলার আছে কমই। প্রায় প্রতি আইপিএলের নিয়মিত দৃশ্য দুজনের বিরোধ। গত আইপিএলে একজনকে আরেকজনের দিকে তেড়ে যেতেও দেখা গেছে। দুজনের দুই দলের মুখোমুখি হওয়া মানেই নতুন কোনো উত্তাপের ঝাঁঝ সামনে আসা। তবে গত শুক্রবার বেঙ্গালুরুতে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে ভিন্ন দৃশ্যই দেখা গেছে। যার একটি ভিডিও এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও পড়েছে। টাইম আউট বিরতির সময় চিরবৈরিতা ভুলে কোহলি-গম্ভীর আলিঙ্গনাবদ্ধ হন। এই সময় ব্যাটিং করছিল বেঙ্গালুরু। রজত পাতিদারকে নিয়ে ইনিংস এগিয়ে নিচ্ছিলেন কোহলি। বিরতিতে মাঠে প্রবেশ করেন কলকাতার মেন্টর গম্ভীর। তাঁকে দেখে কোহলিই এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেন, গম্ভীরও তাতে সাড়া দেন। এরপর তাঁদের আলিঙ্গন। এই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন দুই সাবেক ভারতীয় তারকা রবি শাস্ত্রী ও সুনিল গাভাস্কার। দুজনই বিষয়টি নিয়ে ভালোই মজা করেছেন। শাস্ত্রী বলেন, দুজনকে ‘ফেয়ার-প্লে’ ট্রফি দেওয়া উচিত। গাভাস্কারও থেমে থাকেননি, ‘কেবল ফেয়ার-প্লে না, দুজনকে অস্কার দেওয়া উচিত।’ গত বছর লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গম্ভীর। বেঙ্গালুরুর বিপক্ষে এক ম্যাচে তাঁর সঙ্গে বাগবিতÐা হয় কোহলির। দুজন প্রায় হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিলেন। শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁদের ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়েছিল। দুজনের বৈরিতা অবশ্য খেলোয়াড়ি জীবন থেকেই। আইপিএলেই দুজনকে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গেছে একাধিকবার। অবশেষে সেই বিরোধের সমাপ্তি হলো, বলাই যায়!


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com