• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫৭
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

চাহি মনে মানব সেবা

প্রতিনিধি: / ৬৮৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন
ডি, সি, মন্ডল
জগতের মাঝে যেন, থাকি হাসি মুখে,
সব কিছু সব কাজে, থাকি ডেন সুখে।
আসিলে বিপদ কভু, ধৈর্য না হাড়াই,
শক্তি রেখে হৃদ বুকে, থাকিব দ্বাড়াই।
ঝড় ঝন্ডা বাঁধা বিঘ্ন, আসুক বা যত,
দৃঢ চিত্তে থাকি যেন, দিবা রাত শত।
প্রভুর স্মরণ করি, সদা সর্ব ক্ষণে,
মানুষের চাই সেবা, করিতে এ মনে।
সবার মঙ্গল চাই, আপনার মনে,
বিপদ আসিলে তাই, থাকি দুখী সনে।
দিও শক্তি ভক্তি মনে, সদা সব কাজে,
অজেয় অব্যয় তুমি, নাহি থাকি সাজে।
মনেতে রাখিব বল, ধর্ম কর্ম করি,
তবে সুখ আসি বারে, প্রভু তরে স্মরি।
মানবের তরে যেন, দিতে পারি সুখ,
কারো মনে কভু যেন, নাহি দেই দুখ।
স্বচোক্ষে দেখিতে নারি, অন্যায় আচার,
দুষ্টের দমন করি, দেখি ব্যভিচার।
দূর্দিন অভাবে করি, কাজ দুই হাতে,
বাঁধা বিঘ্র দূর করি, সত্যতার সাথে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com