• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩০
সর্বশেষ :
ফিংড়ীর বেনীয়াখালীতে পৈতৃক জমি জবর দখলসহ গাছ কর্তনের অভিযোগ বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন দেবহাটায় ১৬৯ বোতল উইনকেরেক্সসহ আটক ১ এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে চিরকুট লিখে শিক্ষার্থীর আ/ত্ম/হ/ত্যা শ্যামনগরে ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ করল কোস্ট গার্ড দেবহাটায় পরোয়ানাভুক্ত ৪ ও নিয়মিত মামলায় ১ আসামি গ্রেপ্তার দেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শন দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ব্যক্তিগত আক্রোশবশত ইউএনওকে জড়িয়ে মিথ্যাচারের ঘটনায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা ৯ বছর আগে বিএনপি নেতা নিহ*তের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পেনশন স্কিম পৌঁছে দিতে সবাইকে এক সাথে কাজ করতে হবে- জেলা প্রশাসক

দোয়ারাবাজার, সুনামগঞ্জ প্রতিনিধি / ৯৫৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪
সুনামগঞ্জ জেলা প্রশাসক

জনগণের দোরগোড়ায় পেনশন স্কিম পৌঁছে দিতে সবাইকে একসাথে কাজ করতে হবে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী  বুধবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে  সর্বজনীন পেনশন স্কীম জনগণকে উদ্বুদ্ধকরণে মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু’র সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার কামরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
এসময় তিনি বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারী গণ অবসর কালীন পেনশন স্কিম থাকলেও গ্রামের বয়স্ক মানুষের সার্বজনীন পেনশন স্কিম থাকলেও শেষ বয়সে কারো কাছে হাত পাততে হবে না। এজন্য সবাইকে সর্বজনীন পেনশনের আওতায় নেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, সুনামগঞ্জের জনগণ খুবই শান্তি প্রিয়, চলমান রাজনৈতিক থেকে এই এলাকার জনগণ দূরে রয়েছে। এছাড়াও তিনি উপজেলা বিভিন্ন দপ্তর সহ সুরমা ইউনিয়নের রাবার ড্যাম পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) সান্ত শিংহ, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট  মোস্তাফিজুর রহমান ইমন, নাসরিন আক্তার,দীপান্বিতা দেবী, হাসিবুল হাসান ডিও, মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী, মেহদী  হাসান,হৃদয়, মোঃ ফজলুল করিম টিপু,  ভাইসচেয়ারময়ান, প্রভাশক আবুবকর ছিদ্দিক, অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফর আলী, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, বি.আর ডিবি কর্মকর্তা শাহিন আহমেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ,প্রধান সহকারী মোশাররফ হোসেন, সমবায় অফিসার মোফাজ্জল হোসেন, মহিলা বিষয়য়ক অফিস সহকারী এনামুল হক সহ বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীগণ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com