• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৪
সর্বশেষ :
পাঁচ ধাপে ইউপি নির্বাচন: ইসি’র নতুন রোডম্যাপ ও মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা পরীমনির বিরুদ্ধে গ্রে*ফ*তারি পরোয়ানা প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন তালায় ডেইরি ব্যবসায়ীকে ধারালো অ*স্ত্র দিয়ে কু*পিয়ে জ*খম, ২৭ হাজার টাকা ছি*নতা*ইয়ের অভিযোগ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্ট অ্যাটাকের রোগীকে স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন প্রদান কর্মী থেকে উদ্যোক্তা: আবু জাফর মোহাম্মদ সালেহের সফলতার গল্প তালায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন শ্যামনগরে বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃ*ত্যু শ্যামনগরে নক্ষত্রের অভিবাদন ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা ফিংড়ীর বেনীয়াখালীতে পৈতৃক জমি জবর দখলসহ গাছ কর্তনের অভিযোগ

জেলেনস্কি শান্তি আলোচনায় সৌদি আরব সফরে

প্রতিনিধি: / ৫২০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

আন্তর্জাতিক: শান্তি আলোচনায় সৌদি আরব সফরে গিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত মঙ্গলবার দেশটিতে পেছেছেন তিনি। সফরকালীন জেলেনস্কি ইউক্রেনের শান্তি পরিকল্পনা এবং যুদ্ধবন্দীদের নিয়ে সেদির ক্রাউন প্রিনস মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও আলোচনা করবেন। ডেউলি সাবাহ জানিয়েছে,সফরের এজেন্ডার শীর্ষে রয়েছে জেলেনকির ১০ দফা শান্তি পরিকল্পনা। এর মধ্যে ইউক্রেন থেকে রাশিয়ার সম্পূর্ণ প্রত্যাহার,যুদ্ধাপরাধীদের ক্ষতিপূরণ এবং শাস্তি,সেই সঙ্গে ইউক্রেনের যুদ্ধবন্দীদের মুক্তি এবং রিয়াদের মধ্যস্থতায় তাদের প্রত্যাবর্তন অন্তর্ভুক্ত রয়েছে। এক্সের একটি পোস্টে জেলেনস্কি লিখেছেন, সেদি আরবের নেতৃত্ব ইতিমধ্যেই আমাদের জনগণের মুক্তিতে অবদান রেখেছে। আমি নিশ্চিত যে এই বৈঠকটিও ফলপ্রসু হবে। ইউক্রেনের পুনর্গঠনে সৌদি আরবের সম্পৃক্ততা নিয়েও তারা আলোচনা করতে যাচ্ছেন বলে জানিয়েছেন জেলেনস্কি। বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে জেলেনস্কির শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য একাধিক বহুপাক্ষিক বৈঠক করেছে ইউক্রেন। কিয়েভের প্রত্যাশা করছে সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলন আয়োজন হবে বিভিন্ন দেশের নেতাদের নিয়ে। জেলেনস্কি লিখেছেন, প্রথম শান্তি সম্মেলন আয়োজনের খুব কাছাকাছি রয়েছি আমরা। আমরা সৌদি আরবের সক্রিয় সমর্থনের ওপর ভরসা রাখতে পারি। এর আগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময়ে মধ্যস্থতাকারী হিসেবে ভ‚মিকা রেখেছে সৌদি আরব।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com