• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০৪
সর্বশেষ :
সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা তালায় কলেজছাত্রীকে নিয়ে আ*ত্ম*গোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক প্রচারণা বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ

তিন রোহিঙ্গা শরণার্থীর লাশ উদ্ধার ইন্দোনেশিয়ার উপুকল থেকে

প্রতিনিধি: / ৫৮৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

বিদেশ : ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপক‚লে ডুবে যাওয়া নৌকা থেকে তিন রোহিঙ্গা শরণার্থীর লাশ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। জীবিত কারও সন্ধান পাওয়ার সম্ভাবনা না থাকায় অনুসন্ধান অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।  রবিবার প্রাদেশিক অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এ ঘোষণা দেয়। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। গত শনিবার স্থানীয় জেলেরা মৃতদেহগুলো প্রথমে দেখতে পান এবং কর্তৃপক্ষকে জানান। এক বিবৃতিতে বান্দা আচেহ অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান আল হুসেন জানান, দুই নারী ও এক কিশোরের লাশ পাওয়া গেছে। গত বুধবার ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় উপক‚লে ডুবে যায় রোহিঙ্গা শরণার্থীবাহী কাঠের নৌকাটি। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী জাহাজ নৌকাটি খুঁজে পায়। এসময় নৌকাটি থেকে ৭৫ জনকে উদ্ধার করে তারা। এর মধ্যে ৪৪ জন পুরুষ, ২২ জন নারী ও নয়জন শিশু ছিল। রাতভর বৃষ্টি মাথায় নিয়ে উল্টে যাওয়া নৌকায় ভাসছিল তারা। উদ্ধারের পর তাদেরকে একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়। কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এদের কয়েকজন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর কর্মীদের বলেছেন, তাদের সঙ্গে পরিবারের অন্য সদস্য ছিল, যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। মিয়ানমারে ২০১৭ সালে নিরাপত্তা বাহিনীর দমন অভিযানের পর অন্তত সাত লাখ ৪০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। তবে উন্নত জীবন যাপনের আশায় সেখান থেকে প্রায়ই তারা প্রতিবেশী দেশগুলোতে পালানোর চেষ্টা করে।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com