• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৫
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

থানা থেকে লুট করা অস্ত্রের সন্ধানে নদীতে জাল ফেলে তল্লাশি

বগুড়া প্রতিনিধি / ৭৪৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
অস্ত্রের সন্ধানে নদীতে জাল ফেলে তল্লাশি

বগুড়া সদর থানা থেকে লুট করা অস্ত্রের সন্ধানে জাল দিয়ে করতোয়া নদীর তিন কিলোমিটার জুরে তল্লাশিকরেছে পুলিশ। তিন ঘন্টার তল্লাশিতে একটি অস্ত্রও উদ্ধার হয়নি। গত সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের চেলোপাড়া থেকে দক্ষিণে ভাটকান্দি ব্রীজ পর্যন্ত করতোয়া নদীতে এই তল্লাশি চালানো হয়। নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বিকেলে জনরোষ থেকে বাঁচতে বগুড়া সদর থানা পুলিশ সদস্যরা পুলিশ লাইন্সে আশ্রয় নেয়। থানা অরক্ষিত হয়ে পড়লে বিকেল ৫টার পর জনগণ সদর থানায় হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগ করে।
থানার অন্যান্য মালামালের সঙ্গে লুট করা হয় ৩৯টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি স্বাভাবিক হলে উদ্ধার করা হয় ১২টি অস্ত্র। এখনও ২৭টি অস্ত্র পাওয়া যায়নি। যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকার পরেও খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার হচ্ছে না।
পুলিশের ধারণা খোয়া যাওয়া অস্ত্র নদীতে ফেলে দেওয়া হতে পারে। এ কারণে নদীতে তল্লাশি চালানো হয়।
পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম জানান চেলোপাড়া থেকে এসপি ব্রীজ পর্যন্ত নারুলী ফাঁড়ি এবং এসপি ব্রীজ থেকে ভাটকান্দি পর্যন্ত বনানী পুলিশ ফাঁড়ির সদস্যদের উপস্থিতিতে  জাল দিয়ে তল্লাশি করে একটি অস্ত্রও পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com