• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪০
সর্বশেষ :
শ্যামনগরে এডিস মশা নির্মূলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ঈদকে ঘিরে দেবহাটার দর্জিদের ব্যস্ততা, রাত জেগে চলছে পোশাক তৈরির কাজ মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

দীপিকা এবার বাফটা অ্যাওয়ার্ডসে চমক দেখাবেন

প্রতিনিধি: / ৩১৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: বলিউডের লাস্যময়ী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। নিজ দেশের গÐি পেরিয়ে কাজ করেছেন হলিউডের সিনেমায়। আবার অস্কারের মতো আয়োজনের মঞ্চেও সঞ্চালনায় দেখা গেছে তাকে। এবার ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে (বাফটা) চমক দেখাবেন দীপিকা। আগামী ১৮ ফেব্রæয়ারি বসতে যাচ্ছে বাফটা অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। বর্ণিল এই আয়োজনে প্রেজেন্টার হিসেবে মঞ্চে হাজির হবেন দীপিকা। মঞ্চে একই ভ‚মিকায় প্রেজেন্টার হিসেবে আরও দেখা যাবে- ডেভিড ব্যাকহাম, কেট বøানচেট ও ডুয়া লিপার মতো আন্তর্জাতিক তারকাকে। এতে একমাত্র বলিউড অভিনেত্রী হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ‘পিকু’। যারা পর্যায়ক্রমে বাফটা মঞ্চে এসে খাম খুলে পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করবেন। জানা গেছে, চলতি বছর বাফটা অনুষ্ঠান সঞ্চালনা করবেন ডেভিড টেনান্ট। লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে বসবে বাফটা অ্যাওয়ার্ডসের জমকালো এই আসর। যেটা যুক্তরাজ্যে স¤প্রচার করবে বিবিসি ও আই প্লেয়ার এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রচার করবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্রিটবক্স। এ প্রসঙ্গে বাফটার পুরস্কার ও কনটেন্ট পরিচালক এমা বেহের বলেন, চলতি বছরের আসরে মনোনয়ন পাওয়া সব শিল্পীদের স্বাগত জানাতে আমরা উন্মুখ হয়ে আছি। পর্দা এবং এর পেছনের সেরা কিছু মানুষকে সম্মান জানানো হবে। সঞ্চালক ডেভিড টেনান্টের চার্ম ও কারিশমায় অনুষ্ঠানটি আরও মুখর হয়ে উঠবে। এ ছাড়াও থাকছে সোফি এলিস-বেক্সটর ও হান্নাহ ওয়াদিংহামের পরিবেশনা। প্রসঙ্গত, বর্তমানে দীপিকা হাতে রয়েছে দুটি সিনেমা। একটি নাগ অশ্বিন পরিচালিত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। এতে অমিতাভ বচ্চন ও প্রভাসের সঙ্গে দেখা যাবে তাকে। অন্যটি রোহিত শেঠির নির্মাণে তারকাবহুল ‘সিংহাম অ্যাগেইন’। সূত্র : বলিউড হাঙ্গামা

 

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com