• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২২
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

দূর্নীতি মুক্ত সমাজ যেন আমরা গড়তে পারি : নগরঘাটায় পথসভায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

আল মামুন / ৭২১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
নগরঘাটায় পথসভায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

🖼️ ফটো কার্ড তৈরি করুন

আমরা বলছি না শুধু জামায়াতে ইসলামীর কর্মীরা ভাল, অন্য দলের এমপি, নেতা কর্মীরা সব খারাপ। শুধু এটুকু বলব জামায়াতের এমপি ও অন্য দলের বিগত দিনে নির্বাচিত এমপিদের সম্পদের হিসাব নিলে নিজেরাই বুঝতে পারবেন কে খারাপ কে ভাল। আমরা চাই আগামীতে দূর্নীতিমুক্ত সমাজ গড়তে সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় শনিবার (২১ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সাতক্ষীরা-১ তালা কলারোয়া আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এসব কথা বলেন।

 

নগরঘাটা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডা: মাহমুদুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা শাখার সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলি, ভিডিএফ’র জেলা সভাপতি ডা: আপতাব উদ্দিন, তালা উপজেলার আমির মাওলানা মফিদুল্লাহ।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, শিবিরের কেন্দ্রীয় নেতা শাহ আলম সোহাগ, সরুলিয়া ইউনিয়নের সাবেক আমির শাহ আলম, ধানদিয়া ইউনিয়নের আমির আ: রশিদ, অধ্যাপক জাহিদ হোসেন, আব্দুর রহমান, ভিডিবি নগরঘাটা ইউনিয়ন সভাপতি বেলাল হোসাইন, সেক্রেটারি নুহনেওয়াজ সরদার প্রমূখ।

 

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন, পেশাজীবি সংগঠনের ইউনিয়ন সভাপতি ইকবল হোসেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com