• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৩৫
সর্বশেষ :
জনগণের শান্তি নষ্ট করবে এমন কাজ করতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ঢাকাসহ চার বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা দিল অধিদপ্তর দেবহাটার পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা, নির্বাচনী আমেজে সরগরম জনপদ বিয়ের ফাঁদে সংঘবদ্ধ প্রতারণা! সাগরদাড়িতে চক্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ খুলনা প্রেসক্লাবে হা*ম*লা*কারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের গোয়ালডাঙ্গা বাজারে বেড়িবাঁধে আবারো ভাঙ্গন: উপজেলা নির্বাহী অফিসারের পরিদর্শন খুলনায় জা*লি*য়াতির মাধ্যমে চাকরি নিয়ে অর্থ আত্মসাৎ: ৬ বছরের কা*রা*দ*ণ্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে তালায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত ৮ শিক্ষকেই চলছে পাইকগাছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ; ঝুঁকিতে পুরো প্রজন্ম ডুমুরিয়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জ্বালানি তেল পা*চাররোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৭৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬

জ্বালানি তেল পাচার ও অপব্যবহার রোধে সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। এজন্য সীমান্ত এলাকায় তল্লাশির পাশাপাশি মোবাইল টহল বৃদ্ধি করা হয়েছে। শনিবার (৭ মার্চ) ভারত সীমান্তবর্তী সাতক্ষীরার ভোমরা জিরো পয়েন্টে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য অস্থির হয়ে উঠেছে। এর প্রভাব মোকাবিলায় সীমান্ত এলাকায় জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। তিনি জানান, বিদেশি কার্গো যানবাহন কম জ্বালানি নিয়ে দেশে প্রবেশ করে স্থানীয়ভাবে ট্যাংক পূর্ণ করা বা বাংলাদেশি গাড়ি অতিরিক্ত জ্বালানি নিয়ে সীমান্ত অতিক্রমের মতো অনিয়ম ঠেকাতে কঠোর নজরদারি চালানো হচ্ছে।

 

সাতক্ষীরা সদর ও কলারোয়ার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি বিপণন তদারকি করা হচ্ছে এবং ভোমরা স্থলবন্দর এলাকায় বিশেষ তল্লাশি জোরদার করা হয়েছে।

 

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন।

 

প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক সাদমান সাদিক, উপসহকারী পরিচালক মাসুম বেগ এবং মিডিয়া কর্মকর্তা মিলন হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com