• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০১
সর্বশেষ :
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল

দেবহাটার সরকারি কেবিএ কলেজে স্মরণে স্বরণসভা ও দোয়া

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৬৭০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
কেবিএ কলেজে স্মরণে স্বরণসভা ও দোয়া

🖼️ ফটো কার্ড তৈরি করুন
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখীপুরে ঐতিহ্যবাহী সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজে দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা, জুলাই’২৪ গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা, দোয়া এবং অভ্যত্থানের বিজয় উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৮ নভেম্বর’২৪ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা হতে কলেজের আব্দুল মজিদ কলা ভবনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আয়োজক সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত কলেজের শিক্ষক কর্মকর্তাদের মধ্য থেকে বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: আকবর আলী, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন) ও প্রাণিবিদ্যা বিষয়ের প্রভাষক প্রদীপ কুমার মন্ডল।
শিক্ষক মো: আবু তালেব এর সঞ্চালনায় স্মরণসভা, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মানবিক ২য় বর্ষের শিক্ষার্থী মো: মুর্শিদুল ইসলাম।
 কোরআন তেলাওয়াত, হামদ, নাত সহ বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ  করেন বিজ্ঞান ২য় বর্ষের শিক্ষার্থী হাফেজ রোভার মো: আলমগীর হুসাইন। দেশাত্মবোধক গান পরিবেশন করেন বিজ্ঞান ১ম বর্ষের ছাত্রী অন্বেশা পাল এবং কবিতা আবৃত্তি করেন একই গ্রুপের ছাত্রী তিসান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য পরবর্তী বৈষম্যবিরোধী আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করে দোয়া পরিচালনা করেন আলহাজ্জ মো: আকবর আলী।
এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, রোভার স্কাউট সদস্য সহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জীর নেতৃত্বে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি টিম দেবহাটা উপজেলার আস্কারপুর গ্রামের আলহাজ্জ মাহমুদ আলম গাজীকে সাথে নিয়ে তার পুত্র ও বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে সাতক্ষীরা জেলার একমাত্র শহীদ আসিফ হাসান এর কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের নিকট সমবেদনা জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com