• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২
সর্বশেষ :
চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে হবে : ডিসি নারায়ণগঞ্জ সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পাইকগাছা থেকে তালায় সাইকেল র‍্যালী ও সমাবেশ পাটকেলঘাটায় পৃথক মামলায় দুই আসামি গ্রেপ্তার ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে লক্ষাধিক টাকা জরিমানা আদায় আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪

দেবহাটায় জন্ম নিবন্ধন বিষয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের মত বিনিময়

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩৮৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
দেবহাটায় জন্ম নিবন্ধন বিষয়ে মত বিনিময়

জন্মনিবন্ধন শিশুর অধিকার। তাই প্রতিটি শিশুর জন্ম গ্রহণের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করাতে হবে। জন্ম ও মৃত্যু সনদ বিনামূল্যে পেতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অবশ্যই ৪৫ দিনের মধ্যে ইউনিয়ন পরিষদে যেতে হবে।
কোন নাগরিক যদি সরকারি এই আইন অমান্য করে তাহলে তাকে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা সাজা হতে পারে। তাছাড়া একটি শিশুর জন্মের পর টিটি টিকা দেয়াসহ স্কুলে ভর্তি, পাসপোর্ট ইস্যু, ব্যাংক একাউন্ট খোলা, ভোটার আইডি কার্ড তৈরি ও সরকারী বিভিন্ন সেবা পেতে জন্ম নিবন্ধন করতে হবে।
সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, ইভটিজিং, যৌন হয়রানি, মাদক ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন এবং শিক্ষা ও আইসিটি) হুসাইন শওকত।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং সখিপুর ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সদস্য নির্মল কুমার মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ আহম্মেদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য যথাক্রমে মোখলেছুর রহমান, নুর মোহাম্মদ গাজী, রবিউল ইসলাম, নাজিম উদ্দিন, শেখ মোয়াজ্জেম হোসেন, ডাঃ নজরুল ইসলাম, আবুল হোসেন, আবুল কালাম, সংরক্ষিত ইউপি সদস্যদের মধ্যে যথাক্রমে সাজু পারভীন, রেহানা খাতুন, জুলেখা খাতুনসহ বিভিন্ন ওয়ার্ডে নারীরা।
এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে প্রশ্ন-উত্তর পর্বে বিজয়ীদেরকে বিশেষ পুরস্কার প্রদান করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। এছাড়া কোন এলাকায় বাল্যবিবাহ হলে সাথে সাথে প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com