• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:০৭
সর্বশেষ :
ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮ পূজামণ্ডপে অনুদান সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা আব্দুর রউফ দেহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের

না.গঞ্জ সদরে পুলিশের নিষ্ক্রিয়তায় বিশেষ ভূমিকায় আনসার ও ভিডিপি সদস্যরা

জাহাঙ্গীর হোসেন / ৫১৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
আনসার ও ভিডিপি সদস্যরা

পুলিশের নিষ্ক্রিয়তা ও বর্তমান পরিস্থিতিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ দায়িত্ব পালন করছে সদর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যরা।

 

গত মঙ্গলবার (৬ জুলাই) বিকাল থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জেলা পুলিশ লাইনস, থানাসহ বিভিন্ন ট্রাফিক পয়েন্টে বিশেষ দায়িত্ব পালন করে আসছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

 

সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোস্তফা কামাল জানান, জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকারের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ ও সদর থানা, জেলা পুলিশ লাইনস, ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ কার্যালয়, চিটাগং রোড ট্রাফিক পয়েন্ট, সাইনবোর্ড ট্রাফিক পয়েন্ট, পঞ্চবটি ট্রাফিক পয়েন্ট, চাষাড়া ট্রাফিক পয়েন্ট ও শহরের ২নং রেল গেট ট্রাফিক পয়েন্টে মোট ৮৪জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার, ভাতাভোগি বিভিন্ন পদবীর কমান্ডার ও দলনেতাগণ দায়িত্ব পালন করছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com