• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

পরীর জীবনে আর প্রেম আসবে না

প্রতিনিধি: / ৫১৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪

বিনোদন: সাবেক স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর জীবনে আর প্রেম আসবে না বলে জানিয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরী মণি। এই কথায় যারা বিশ্বাস রাখতে পারছেন না, তাঁদের জন্য পরী জানিয়েছেন এটা তিনি লিখে দিতে পারবেন। আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পরী। সেটা তাঁর ভাষ্যে এমন, ‘আমার জীবনে আর কখনও প্রেম আসবে না, তা আমি লিখে দিতে পারি। এখন আমার জীবনে কোনো উটকো ঝামেলা নেই। কেন শুটিংয়ে দেরি হলো? শুটিংয়ে কী কী কাজ করেছি, কাজের ফাঁকে কী করেছি, এসব জবাব দেয়ার কোনো ঝট ঝামেলা পোহাতে হয় না। তবে আমার খাঁটি প্রেম হলো আমার ছেলে। আমার জীবনে যেমন ও ছাড়া কেউ নেই, তেমনি পদ্মর আমি ছাড়া কেউ নেই। আমরা এখন ভীষণ ভালো আছি।’ পরী মণি ক্যারিয়ারজুড়েই নানা কারণে আলোচনায় ছিলেন। যার অধিকাংশই ছিল ব্যক্তিজীবন কেন্দ্রিক। কখনো প্রেম, কখনো বিয়ে-বিচ্ছেদ কিংবা কারাগারকাÐ- পরী বিতর্কিত হয়েছেন বিভিন্ন কারণে। স¤প্রতি পরী মিডিয়ার সামনে কোনো মন্তব্য করেননি ব্যক্তিজীবন সম্পর্কে। তবে এই সাক্ষাৎকারে পরী ফের বিস্ফোরক মন্তব্য করেছেন শরিফুল রাজ প্রসঙ্গে। নায়িকার দাবি, সন্তান রাজ্যে কোন খোঁজ রাখেন না রাজ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com