• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৮
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে মৌয়াল নি হ ত

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৭৪৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

🖼️ ফটো কার্ড তৈরি করুন

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু গাজী (৪৫) নামে এক মৌয়াল নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী এলাকায় সুন্দরবনের ভিতরে মধু আহরণ করতে যেয়ে বাঘের আক্রমণের শিকার হন মনিরুজ্জামান বাচ্চু গাজী।

নিহত বাচ্চু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরা ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাশেম গাজীর পুত্র, সে ৪ সন্তানের জনক।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা একেএম ইকবাল হোছাইন চৌধুরী জানান, গত ২ এপ্রিল বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু আহরণের পাশ নিয়ে বাচ্চু গাজী সহকর্মী মৌয়ালদের সাথে সুন্দরবনের গহীনে মধু আহরণ করতে যায়।

গত শুক্রবার বিকালে সুন্দরবনের ভিতরে মধু আহরণ করতে যেয়ে বাঘের আক্রমণের শিকারে তার মৃত্যু হয়।

বন বিভাগের সহযোগিতায় মনিরুজ্জামান বাচ্চু গাজীর লাশ এলাকায় ফিরিয়ে আনা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com