• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৯
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শীতবস্ত্র ও জলাধার বিতরণ

প্রতিনিধি: / ১২২২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা): পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, পানির ট্যাংকি, শীতবস্ত্র প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে বিভিন্ন এলাকার প্রতিবন্ধীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। রোববার সকালে লক্ষ্মীখোলা কলেজিয়েট মাঠে উপজেলা অভিভাবক প্রতিবন্ধী ফোরাম এ কর্মসূচির আয়োজন করে। অধ্যক্ষ মেছবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লস্কর ইউনিয়ন অক্সিজেন ব্যাংক ও কাগজী প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরন
সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান কওছার আলী
জোয়াদ্দার, প্রতিবন্ধী অভিভাবক উন্নয়ন ফোরামের সভাপতি প্রজিৎ কুমার রায়,
ডাঃ কে এম শহিদুল ইসলাম, প্রতিবন্ধী সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র মন্ডল, শিক্ষক
আশরাফ হোসেন, প্রভাষক আব্দুল ওহাব বাবলু, ময়না বেগম ও প্রতিবন্ধী নুরুল
ইসলাম। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে ৩৫টি হুইল চেয়ার, ৫০টি শীতবস্ত্র, ২টি
পানির জলাধার, ১ টি টিউবওয়েল, ২০ টি পানির পট ও এক সেট বই উপহার দেওয়া
হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com