• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৭
সর্বশেষ :
আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় স্কুল ছাত্রী ধ র্ষ ণের অভিযোগে থানায় মামলা ; ধ র্ষ ক গ্রেপ্তার 

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা প্রতিনিধি  / ৮৮৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
পাইকগাছায় স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে

🖼️ ফটো কার্ড তৈরি করুন
পাইকগাছায় ৭ম শ্রেনীর স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগে পুলিশ মাহাবুর মোড়ল (২১) নামে এক যুবক’কে গ্রেপ্তার করেছেন। সে হরিঢালী ইউপি’র উলুডাঙ্গার মোঃ মফেল মোড়লের ছেলে। এ ঘটনায়  থানায় মামলা হয়েছে।পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে’র ওসি’সি বিভাগে পাঠিয়েছেন।
থানায় সুত্রে জানাগেছে, বেশ কিছু দিন পুর্বে হরিঢালীর রহিমপুর আবাসনের বাসিন্দা মজিদ মোড়লের স্কুল পড়ুয়া নাতনী  (ভিকটিমের) ১৪ এর  সাথে মাহাবুর এর পরিচয় হয়। এ পরিচয়ের সুত্র ধরে মাহাবুর ২৮ এপ্রিল বিকেলে আবাসনে যায়। এখানে কেউ না থাকার সুযোগে সে  বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষন করে।
এ ঘটনা দেখে ফেলায় স্থানীয়রা মাহাবুর’কে আটক করেন।  বিষয়টি জানাজানি হলে পরিস্থিতি সামাল দিতে কেউ-কেউ স্থানীয় ভাবে মিমাংসা চেষ্টা করেন।  কিন্তু সে চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত  ভিকটিমের নানী আরিফা বেগম বাদী হয়ে গতকাল মাহাবুর রহমান মোড়লের নামে থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন,যার নং-১ তাং ০১/০৫/২০২৪ ইং।
হরিঢালী ক্যাম্প পুলিশের আইসি এসআই সঞ্জিত কুমার বিশ্বাস অভিযান চালিয়ে মাহাবুর’কে গ্রেপ্তার করেন। এ বিষয়ে ইন্সপেক্টর ( তদন্ত) তুষার কান্তি দাস বলেন,থানায় মামলার পর ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে পাঠানো হয়েছে। তিনি আরোও জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ধৃত যুবক ধর্ষনের কথা স্বীকার করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com