• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৭
সর্বশেষ :
মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধ*র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক

পাকা বেদানা চেনার উপায়

প্রতিনিধি: / ১১৪১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

লাইফস্টাইল: ফল কিনতে গিয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়েন। ভালো ফল না চিনে কিনতে ঠকতে হয় প্রায়শই। তাই এই বিষয়ে ভালো ও পাকা ফল চেনার উপায়গুলি জেনে নিন। পাকা ভালো বেদনা চেনার সহজ উপায়গুলো আজ জানবো। আকার, ওজন ও রং দেখে খুব সহজেই এই স্বাস্থ্যকর ফলটি চেনা সম্ভব। আয়রনসমৃদ্ধ এই ফল রক্তাল্পতার দারুণ কার্যকরী। এছাড়া গ্রীষ্মে বেদানা শরীরে পানির ঘাটতি মেটায়।
আকার: বেদানা পাকা কি না আকৃতি দেখে বোঝা যায়। যদি পাকা হয় সেক্ষেত্রে এর আকৃতি তিন কোণা হয়। এছাড়াও পাকা বেদানার বাইরের ত্বক মসৃণ হয়।
ওজন: বেদানা হাতে নিয়ে ওজন বেশি মনে হলে চোখ বন্ধ করে সেটি নিয়ে নিন। পাকা বেদানার ওজন সব সময় বেশি হয়। পাকা বেদানার রস ও বীজ বেশি বলে ভারী হয় সেটি।
রং: বাজারে গেলে সাধারণত দুই ধরনের বেদানা দেখতে পাওয়া যায়। এক ধরনের বেদানা হালকা সবুজ ধরণের আর কিছু লাল টুকটুকে। সবুজ নয় সব সময় লাল রং দেখেই বেদানা কিনুন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com