• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৫
সর্বশেষ :
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল

পাকিস্তানের মুশতাক বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ

প্রতিনিধি: / ৯৫১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্পোর্টস: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার ও বিশ্বকাপ জয়ী দলের সদস্য মুশতাক আহমেদ। এ মাসের শেষের দিকে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ক্যাম্পের আগে দলের সাথে যোগ দেবেন ৫৩ বছর বয়সী মুশতাক। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সাথে কাজ করবেন তিনি। ক্রিকেট ক্যারিয়ার শেষে ইংল্যান্ড (২০০৮-২০১৪), ওয়েস্ট ইন্ডিজ (২০১৮-১৯) এবং পাকিস্তান (২০২০-২২) দলে স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন মুশতাক। এ ছাড়া ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত পাকিস্তান দলের বোলিং পরামর্শকও ছিলেন তিনি। নতুন দায়িত্ব সম্পর্কে মুশতাক বলেন, ‘একজন স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হওয়াটা আমার জন্য অনেক সম্মানের। আমি দায়িত্ব নেওয়ার জন্য মুখিয়ে আছি এবং খেলোয়াড়দের মধ্যে আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই কারণ তাদের সহজে শেখানো যায় এবং আমি সবসময় বিশ্বাস করি, বিশে^র ভয়ংকর দলগুলির মধ্যে একটি তারা। যে কোন দলকে হারাতে পারে তারা। কারণ তাদের সামর্থ্য, শক্তি এবং প্রতিভা আছে। আমি তাদের মধ্যে সেই বিশ্বাস সৃষ্টির চেষ্টা করবো। এই দলের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছসিত।’ ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর পাকিস্তানের হয়ে ১৪ বছরে ৫২টি টেস্ট ও ১৪৪টি ওয়ানডে খেলেছেন মুশতাক। টেস্টে ১৮৫ ও ওয়ানডেতে ১৬১টি উইকেট নিয়েছেন তিনি। ১৯৯২ সালে ওয়ানডে বিশ^কাপ জয়ী পাকিস্তান দলের সদস্য ছিলেন মুশতাক।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com