• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৯
সর্বশেষ :
সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

পিসিবির দল ঘোষণা কিউইদের বিপক্ষে

প্রতিনিধি: / ৯৪২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্পোর্টস: পিসিবির ডাকে সাড়া দিয়ে পাকিস্তান দলের সঙ্গে সেনাবাহিনীর ফিটনেস ট্রেনিংয়ে যোগ দেওয়ায় পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার ওসমান খানকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড। নিষিদ্ধ হওয়া ওসমান খান এবার ডাক পেয়েছেন পাকিস্তান জাতীয় দলে। বাবর আজমের নেতৃত্বে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য গতকাল ১৭ সদস্যের দল ঘোষণা করে পিসিবি। এর আগে এবারের পিএসএলে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটান ওসমান খান। পিএসএল শেষে এই ক্রিকেটারকে পাকিস্তান জাতীয় দলে খেলার প্রস্তাব দেন পিসিবি চেয়ারম্যান। তার ডাকে সাড়া দিয়ে মূলত পাকিস্তান ক্যাম্পে যোগ দেন ওসমান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজ গুরুত্বসহকারে দেখছে পাকিস্তান। আসন্ন বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে গতকাল পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং দলের নির্বাচকদের নিয়ে বৈঠক করেন পিসিবি বস মহসিন নাভকি। নিজেদের বৈঠকের ছবি এক্সে শেয়ার করেন নাভকি। সেই পোস্টের ক্যাপশেন তিনি লেখেন, ‘আসন্ন পাকিস্তান বনাম নিউজিল্যান্ড সিরিজের দলের পরিকল্পনা নিয়ে জাতীয় দলের অধিনায়ক এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনা।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com