• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১১
সর্বশেষ :
মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধ*র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক

ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন এমপি’র সুস্থতা কামনায় মডেল মসজিদে দোয়া অনুষ্ঠিত 

প্রতিনিধি: / ৯৬৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন এমপি’র আশু সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশের নির্দেশনায় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে রবিবার বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের আশু রোগমুক্তি কামনা করা হয়। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মাওঃ মাহমুদুল হাসান কামরুলে পরিচালনায় উক্ত দোয়া মাহফিল অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহীদ সুজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার ইমরান আলী লিটু, শেখ আসলাম আলী, কোষাধ্যক্ষ শেখ ছরোয়ার হোসেন, সহদপ্তর সম্পাদক আবুল আহসান টিটু, মুলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ আবু বকর, উপজেলা কৃষক লীগের আহবায়ক ফকির দাউদ হায়দার বাবু, সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক আখলাক সাহেদ, মূলঘর ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম রসুল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ আজমল হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শেখ কামরুল হোসেন, শরীফুল ইসলাম লাল্টু, ছাত্র নেতা মেহেদী মিরাজ প্রমূখ।

এসময় আগত মুসল্লীগন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মিডিয়া কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com