• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৯
সর্বশেষ :
সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা তালায় কলেজছাত্রীকে নিয়ে আ*ত্ম*গোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক প্রচারণা বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ

ফলো আপ ; পাইকগাছার আলোচিত নারী নির্যাতনের ঘটনায় আটক-১

প্রতিনিধি: / ৬১৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: অবশেষে পাইকগাছার আলোচিত নারী নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে এ মামলার সন্ধিগ্ধ আসামী হিসেবে একজনকে আটক করেছে। এ দিকে নির্যাতিত নারী অনেকটাই সুস্থ্য হলেও পুরোপুরি স্বাভাবিক হতে এখনো সময় লাগবে বলে তার পরিবার জানিয়েছে। উল্লেখ্য, গত রোববার গভীর রাতে উপজেলার রাড়ুলী গ্রামে জনৈক কাঁচামাল ব্যবসায়ীর স্ত্রী পাশবিক নির্যাতনের শিকার হয়। বর্তমানে ওই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে নির্যাতনের এ ঘটনায় সোমবার থানায় মামলা হয়েছে।
নির্যাতিতার স্বামী আব্দুল মান্নান সরদার বাদী হয়ে অজ্ঞাত আসামী করে ৩৯৪ পেনাল কোর্ড তৎসহ ২০০০ সালের নারী শিশু নির্যাতন দমন আইন ( সংশোধনী) ২০২০ এর ৯ (৩) ধারায় এ মামলা দায়ের করেন। যার নং-১৩।
এ মামলার সন্ধিগ্ধ আসামী হিসেবে একই এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুস সামাদকে আটক করা হয়েছে বলে থানার ওসি ওবাইদুর রহমান জানিয়েছেন। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com