• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৫
সর্বশেষ :
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা হরমুজ প্রণালীতে মাইন পুঁতছে ইরান, এই খবরে ইউরোপের বাজারে চরম হাহাকার পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় দূ*র্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কয়রায় শরিষামুট গ্রামের কৃষক সিরাজুলের উপর হা*ম*লা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যাত দয়াল বাহিনীর সদস্য আটক

ফেরদৌস ওমরাহ পালনে সৌদি আরবে

প্রতিনিধি: / ২৬১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

বিনোদন: ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে গেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। গত বৃহস্পতিবার দুপুর ২টায় একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা দেন ফেরদৌস। তার সঙ্গে রয়েছেন মা, শাশুড়ি ও বোন। গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় মক্কা শরিফে তোলা একটি ছবি প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করে ফেরদৌস ক্যাপশনে লিখেছেন— ‘আলহামদুলিল্লাহ’। ফেরদৌস সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মডেলিং ও উপস্থাপনাতেও সুনাম কুড়িয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। ফেরদৌস অভিনীত প্রথম চলচ্চিত্র নায়ক সালমান শাহর অসমাপ্ত কাজ ‘বুকের ভেতর আগুন’। এর পর ১৯৯৮ সালে এককভাবে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন অঞ্জন চৌধুরী পরিচালিত ‘পৃথিবী আমারে চায় না’ সিনেমার মধ্য দিয়ে। এর পর তিনি ব্যাপকভাবে আলোচিত ও জনপ্রিয় হয়ে উঠেন ১৯৯৮ সালে ভারতের চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে। এ ছাড়া ফেরদৌস অভিনীত অসংখ্য জনপ্রিয় সিনেমা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— ‘গঙ্গাযাত্রা’, ‘কুসুম কুসুম প্রেম’, ‘এক কাপ চা’, ‘পৃথিবী আমারে চায় না’, ‘প্রেমের জ্বালা’, ‘বউ-শাশুড়ির যুদ্ধ’, ‘প্রাণের মানুষ’, ‘নন্দিত নরকে’, ‘চন্দ্রকথা’, ‘আমার আছে জল’, ‘খায়রুন সুন্দরী’, ‘দুই নয়নের আলো’, ‘ফুলের মতো বউ’ ইত্যাদি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com