• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩০
সর্বশেষ :
শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধ*র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ টুঙ্গিপাড়ায় বিএনপির পদ ছাড়লেন বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’ শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

 বাগেরহাটের তিন উপজেলায় ২৭ প্রার্থী র মনোয়ন বৈধ

প্রতিনিধি: / ৪৯৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাটে প্রথমধাপে তিনটি উপজেলা পরিষদের নির্বাচনে যাচাই-বাছাইয়ে সকল প্রার্থীদের মনোয়নপত্র বৈধ হয়েছে।বুধবার (১৭ এপ্রিল) দুপুরে যাচাই-বাছাই শেষে ২৭ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা সেক মুহাম্মদ জালাল উদ্দিন। এসময় প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।
বৈধ প্রার্থীরা হলেন, বাগেরহাট সদর উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিজিয়া পারভিন।ভাইস চেয়ারম্যান পদে সরদার মাসুদুর রহমান, শেখ মাহমুদ আলী, মো. আমিরুল ইসলাম ও খান রেজাউল ইসলাম। এদের মধ্যে একক প্রার্থী হওয়ায় চেয়ারম্যান পদে সরদার নাসির উদ্দিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিজিয়া পারভিন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হচ্ছেন।
কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মহিলা নাজমা সরোয়ার, বাগেরহাট জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কেএম ফরিদ হাসান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস এবং প্রায়ত উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের ছেলে যুবলীগ নেতা মেহেদী হাসান বাবু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাধবী  রানী , হনুফা খাতুন ও মোসা. ইয়াসমিন আক্তার এবং ভাইস চেয়ারম্যান পদে ফিরোজ আহমেদ ও শেখ সুমন।
রামপাল উপজেলায় চেয়ারম্যান পদে  বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জামিল হাসান, জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মোঃ আবু সাইদ, রামপাল উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান ও জামায়াতে ইসলামী জেলা শাখার সহকারি সেক্রেটারী মোঃ ইকবাল হোসেন।
এছাড়া এই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাঃ হোসনেয়ারা ও মোসাঃ ছায়রা খাতুন এবং ভাইস চেয়ারম্যান পদে নুরুল হক, মোল্যা মাসুদ বিল্লাহ, মো. আবুল কালাম আজাদ, মো. আসাদুজ্জামান ও মেহেদী হাসান (মিন্টু)।
জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা সেক মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, যাচাই-বাছাইয়ে সকল প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ হয়েছে। এর মধ্যে ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ ও ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী রছেন। বাগেরহাট সদর উপজেলায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী রয়েছেন।
তফসিল অনুযায়ী, প্রথমধাপে জেলার বাগেরহাট সদর, রামপাল ও কচুয়া উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১৮ থেকে ২০ এপ্রিল রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল, ২১ এপ্রিল আপিল নিষ্পত্তি,২২ এপ্রিলপ্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়, ২৩ এপ্রিল প্রতিক বরাদ্দ এবং ৮ মে ভোট গ্রহন হওয়ার কথা রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com