• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৬
সর্বশেষ :
মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধ*র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক

বাগেরহাটে মানসিক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিনিধি: / ৫৪৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাটে এ ডি ডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তিক মানসিক স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বাগেরহাট সদর উপজেলার ষাট গম্বুজ ইউনিয়ন ও গোটাপাড়া ইউনিয়নে দুই দিন ব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। কমিউনিটি বেইজড মেন্টাল হেলফ সার্ভিস শিশু ও তরুণদের মানসিক স্বাস্থ্য সহায়তা প্রকল্পের আওতায় বুধবার( ১৩ মার্চ) সকালে সদর উপজেলার গোটা পাড়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত মানসিক স্বাস্থ্য সেবা ক্যাম্প আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাগেরহাট,  ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান। গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শমসের আলীর সভাপতিত্বে ও এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বাগেরহাট এলাকার সমন্বয়কারী মোঃ এহসানুল হকের সঞ্চালনায় ,জাগরণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা গোটাপাড়া, বাগেরহাটের আয়োজনে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবা ক্যাম্পে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও স্বাস্থ্যসেবা প্রদান করেন  সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান ( সাইকিয়াট্রিস্ট) এবং পটুয়াখালী মেডিকেল কলেজের শিশু       মনোবিজ্ঞানী দীপন চন্দ্র সরকার। উক্ত স্বাস্থ্য ক্যাম্পে শিশু ও তরুণদের দিনভর মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এছাড়া ও মঙ্গলবার বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নে অনুরূপভাবে মানসিক স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com