• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

বাগেরহাটে শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

প্রতিনিধি: / ৬৮৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

সৈয়দ শওকত হোসেন ,বাগেরহাট ,, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন এক্স স্টুডেন্ট ফোরাম অব বাগেরহাট আমলাপাড়া সেকেন্ডারী স্কুলের আয়োজনে বাগেরহাট শহরের প্রান কেন্দ্রে অবস্থিত আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন স্মরণে ৯ ফেব্রুয়ারী বিকালে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে স্কুলটির দুই শতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন।
কালো ব্যাচ ধারণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরুহয়। ‌ফোরামের সভাপতি ফারুকুজ্জাম বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে   স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা প্রাক্তন প্রয়াত প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন সম্পর্কে  স্মৃতিচারণ করেন। তার কর্মময় জীবনের ওপর ভিত্তি করে একটি ভিডিও ডকুমেন্ট্রি প্রোজেক্টরের মাধ্যমে প্রদর্শিত হয়।  । অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, প্রাক্তন শিক্ষক মোঃ মোস্তাফিজুল হক, মোঃ আকরাম হোসেন, এ্য।ডভোকেট মুজিবুল হক , স্কুলের বর্তমান প্রধান শিক্ষক জেবা আইরিন,প্রাক্তন শিক্ষার্থী আবুল বাশার,শফিক সোহাগ,খন্দকার আসিফ উদ্দিন রাখী, , মনোয়ার হোসেন টগর, হুমায়ুন কবীর সরদার সেলিম আহমেদ, কল্লোল সরকার, মোঃ সাকির হোসেন,শফিক নেওয়াজ রেজা, শওকত আলী বাবু,মোঃ কামরুজ্জামান, মো: মঞ্জুরুল ইসলাম প্রমুখ স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুযশ মন্ডল । পরে শ্রেষ্ঠ পদক প্রাপ্ত প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও তাবারক বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com